সারাদেশে বজ্রপাত সহ বৃষ্টি,জেলাভিত্তিক সতর্কতা জারি

rain

নিউজ ডেস্কঃ

দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ১৪ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে বলেজানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার ( সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে তথ্যজানানো হয়েছে।

এতে জানানো হয়, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকারনদীবন্দরগুলোকে নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ছাড়া আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশজায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকেমাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণহতে পারে।

সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাঙামাটিতে রোববার ( সেপ্টেম্বর) সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াসতাপমাত্রা রেকর্ড করা হয়। আর যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ডিগ্রি সেলসিয়াস। ছাড়া ঢাকায় সর্বোচ্চ ৩২দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ বাংলাদেশেরমধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমিবায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

  •  
  •  
  •  
  •