ময়মনসিংহে স্ত্রী হত্যা মামলায় স্বামীর ফাঁসির আদেশ

ময়মনসিংহ প্রতিনিধি:
স্ত্রী হত্যার মামলায় স্বামী রাজ্জাককে ফাঁসির আদেশ দিয়েছে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের আদালত।

রবিবার দুপুরে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

ময়মনসিংহ আদালতের পরিদর্শক নওয়াজেশ আলী মিয়া বলেন, ২০১৩ সালে ময়মনসিংহ সদর উপজেলায় স্ত্রী জুলেখা বেগমকে যৌতুকের দাবিতে কুপিয়ে হত্যা করেন রাজ্জাক। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে রবিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক হেলাল উদ্দিন এ আদেশ দেন।

  •  
  •  
  •  
  •