কবুতরের পিঠে মাদক পাচার!

আন্তর্জাতিক ডেস্ক:
কুয়েতে কাস্টমস কর্মকর্তারা একটি কবুতরের পিঠে বাধা ব্যাগ থেকে ১৭৮টি পিল উদ্ধার করেছে। কাপড়ের তৈরি ব্যাগটি দিয়ে সেই ড্রাগসগুলো অবৈধ পাচার করা হচ্ছিল।

আল আরাবিয়ার বরাতে ইন্ডিপেনডেন্ট জানায় পিলগুলো ছিল কেটামিন নামে একটি মাদক। মাদক চোরাচালানকারীরা নিয়মিত এ মাদক চালান করে থাকে। প্রতিবেশী ইরাক থেকে এই মাদকগুলো কুয়েতে চালান করা হয়েছিল। কিন্তু কাস্টমস কর্মকর্তাদের তৎপরতার ফলে ধরা পরে গেল মাদক চোরাচালানকারীরা।

কুয়েতের স্থানীয় মিডিয়াতে এ নিয়ে বেশ শোরগোল হয়। কবুতরের মাধ্যমে মাদক পাচার করার বিষয়টি নিরাপত্তা কর্মকর্তাদের কাছে নতুন দৃশ্য নয়।

২০১৫ তে কোস্টারিকাতে এমন একটি ঘটনা ধরা পরেছিল। কারাগারের ভেতরে ১৪ গ্রাম কোকেন ও ১৪ গ্রাম কানাবি নিয়ে জেলে পাঠানো হয়েছিল সেই কবুতরটিকে। কিন্তু জেল কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে যায়।

  •  
  •  
  •  
  •  

Tags: