ভারত রত্ন সম্মানে ভূষিত হচ্ছেন প্রণব মুখার্জি

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ”ভারত রত্ন” উপাধিতে ভূষিত করা হচ্ছে। ৮ অগাস্ট প্রাক্তন এই রাষ্ট্রপতির হাতে এই সম্মাননা তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ভারতের রাষ্ট্রপতি ভবনের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম সূত্রে এই তথ্য পাওয়া গেছে। দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতির এই সম্মানপ্রাপ্তিতে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় মোদী লিখেছেন, `সমসাময়িক কালে সেরা কূটনীতিক প্রণবাবু। দশকের পর দশক নিঃস্বার্থভাবে দেশের সেবা করেছেন তিনি।`

চলতি বছরের জানুয়ারিতে প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্নের জন্য মনোনীত করে বিজেপি সরকার।দেশের ১৩তম রাষ্ট্রপতি হিসাবে কার্যকাল শেষের পর ভারতরত্নের জন্য মনোনীত হন প্রণব মুখোপাধ্যায়।

দেশের কংগ্রেসি রাজনীতির অন্যতম প্রাণপুরুষ প্রণব মুখোপাধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ পদ আলোকিত করেছেন। বাদ গিয়েছে শুধু প্রধানমন্ত্রীর পদটি।

২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। ২০১৭ সালের জুলাইয়ে শেষ হয় তার কার্যকাল।

  •  
  •  
  •  
  •  

Tags: