সাদুল্যাপুরে আমন চাল সংগ্রহ শুরু
মো. জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় চলতি আমন মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদার বুধবার দুপুরে খাদ্য গুদামে ফিতা কেটে চাল সংগ্রহ কার্যক্রমের উদ্ধাধন করেন।
এসময় সাদুল্যাপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আকতার বানু লাকি, সাদুল্যাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহারিয়ার খাঁন বিপ্লব, উপজেলা খাদ্য কর্মকর্তা এইচ এম মমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তাজুল ইসলাম রেজা, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশ, ব্যবসায়ী জিল্লুর রহমান রাজু, শহিদুল ইসলাম সাবু উপস্থিত ছিলেন।
চলতি মৌসুমে সাদুল্যাপুর উপজেলার দুটি খাদ্য গুদামে সরকারীভাবে ৫১২ মেট্রিক টন চালক ক্রয় করা হবে। এ লক্ষে সাদুল্যাপুর উপজেলার চাতাল মালিক ও মিলারদের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেছে খাদ্য বিভাগ। আগামী ১৫ মার্চ পর্যন্ত খাদ্য গুদামে চাল সংগ্রহ অভিযান চলবে। উদ্ধোধনের দিনে সাদুল্যাপুর উপজেলার ভাই ভাই অটো রাইচ মিল খাদ্য গুদামে চাল সরবরাহ করেন।

