হুইল চেয়ার পেলে সহজ হতো প্রীতির জীবন

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
একটি মাত্র হুইল চেয়ারই বদলে দিতে পারে প্রতিবন্ধী প্রীতিকণা’র জীবন। একদিক থেকে যেমন অন্যের উপর নির্ভরতা কমাতে পারে আবার অন্যদিক হতে নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে বহুগুন।

শারীরিক প্রতিবন্ধী প্রীতি কণা জানায়, বাবা মারা যাবার পর মা সুজাতা দরিদ্র বাবার বাড়িতে অর্থাৎ কালীগঞ্জ উপজেলার মস্তবাপুর গ্রামে নানা শান্তিসরন সাহার আশ্রয়ে চলে আসেন। নানার দারিদ্রতার কথা ভেবে মা-সুজাতা ঢাকায় গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করছেন।

প্রীতি কণার নানা শান্তি সরন সাহা জানান, প্রীতিকণা কালীগঞ্জের মস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে। প্রীতিকণা জন্ম থেকেই প্রতিবন্ধী। তার বাঁকানো পা দু’টো সোজা করতে ঢাকার একটি হাসপাতালে দু’বার অস্ত্রপাচারও করা হয়। যার ফলাফল এতোটুকু, অন্তঃত অন্যের সাহায্য ছাড়া কিছু দূর হাঁটতে পারে।

তিনি আরও জানায়, সমস্যা হচ্ছে বাড়ি থেকে ১ কি.মি দূওে তার স্কুল। তিনি অসুস্থ্য তাই প্রতিদিন স্কুলে আনা নেয়া করতে পারেন না। একটি হুইল চেয়ার হলে সে নিয়মিত স্কুলে যেতে পারতো।

  •  
  •  
  •  
  •