‘ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী’- ওবায়দুল কাদের
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রায়ই তিনি ফেসবুকে ছবি ও ভিডিও পোস্ট করেন। ছবির সঙ্গে সুন্দর সুন্দর ক্যাপশনও জুড়ে দেন তিনি। অনেক সময় বিখ্যাত লেখক বা কবির উক্তিও থাকে এখানে।
সোমবার (২৬ এপ্রিল) ওবায়দুল কাদের ফেসবুকে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর তাতে জুড়ে দিয়েছেন লেবানিজ-আমেরিকান কবি ও শিল্পী কাহলিল জিবরান রচিত দুটি বাক্য। তা হলো, ‘মৃত্যুর চেয়ে জীবন দুর্বল। ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী।’
এদিন সকালে কুমিল্লা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ওবায়দুল কাদের বলেন, মনে রাখতে হবে ভ্যাকসিনই একমাত্র সমাধান নয়, মাস্ক না পরলে ভ্যাকসিনে কোনো কাজ হবে না।
করোনার এই সময়ে রাজনীতি না করে যার যার অবস্থান থেকে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি৷
জীবিকার আগে জীবন, তাই জীবন বাঁচাতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

