গ্রেপ্তার হলেন পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি নাসির

নিউজ ডেস্ক:

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমণির বোট ক্লাবে  তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী ব্যবসায়ী নাসির উদ্দিনসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (১৪) দুপুরে তাদের রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। এর আগে সোমবার সকালে আশুলিয়ার একটি ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হয়েছেন বলে থানায় লিখিত অভিযোগ করেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। রবিবার রাতেও সাংবাদিকদের কাছে এবং ফেসবুক পোস্টে তিনি একই অভিযোগ করেছিলেন।

আলোচিত এই নাসির ইউ মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।তিনি উত্তরা বোট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট।

  •  
  •  
  •  
  •