কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৯, শনাক্তের হার ৩৪.২৫ শতাংশ
করোনা ডেস্ক:
করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ পরিচালক ডা. আব্দুল মোমেনের দেওয়া তথ্যমতে, কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
একই সময়ে ২১৯টি নমুনা পরীক্ষা করে ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ২৫ শতাংশ।
এই সময়ে জেলায় সুস্থ হয়েছেন ১৬৪ জন।
বর্তমানে জেলার হাসপাতালে ২৬৭ জন রোগী ভর্তি আছেন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৮৪০ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯৪ জন এবং মারা গেছেন ৬০৮ জন।

