কক্সবাজারে পর্যটককে ধর্ষণের ঘটনায় গ্রেফতার আরো ৫

নিউজ ডেস্ক:

শনিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাতে কক্সবাজারে নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুজন আসামিসহ মোট পাঁচজনকে আটক করা হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তবে ধর্ষণকাণ্ডের মূল হোতা আশিক এখনও অধরা বলে জানান তিনি।

উল্লেখ্য যে, বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সংঘবদ্ধ একটি চক্র কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্ট থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ করে ২৫ বছর বয়সী ওই নারী। তার স্বামী-সন্তানকে জিম্মি করে এবং হত্যার হুমকি দিয়ে তাকে ‘কয়েক দফা ধর্ষণ করে’ তিনজন। প্রথমে গলফ মাঠের পেছনে চায়ের দোকানের পেছনের একটি ঝুপড়িতে এরপর কলাতলীতে জিয়া গেস্ট ইন নামে একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে জানান ভূক্তভোগী নারী।

এর আগে কক্সবাজারের জিয়া গেস্ট ইন হোটেলের ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে পাঠায়। এখন সে পুলিশ হেফাজতে রয়েছেন।
পরদিন ওই নারীর স্বামী চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরও তিনজনের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক রুহুল আমিনকে।

  •  
  •  
  •  
  •