শ্রীলঙ্কার বিরুদ্ধে টাইগারদের ১৬ সদস্যের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক:
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ১৬ সদস্যের দল রয়েছেন, মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

আগামী মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে থেকে, ঢাকায়। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে।

  •  
  •  
  •  
  •