অবসর ভেঙে বিশ্বকাপে খেলবে ইব্রা

স্পোর্টস ডেস্ক: ২০১৬ ইউরোতে সুইডেনের হয়ে খেলে অবসর ঘোষণা করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে ইতালিকে হারিয়ে তার দল সুইডেন বিশ্বকাপে খেলার সুযোগ করে  নেয়। এমন সময় ইব্রাহিমোভিচ অবসর ভেঙে সুইডেনের হয়ে বিশ্বকাপ খেলার ইঙ্গিত দেন। অবশেষে আজ তিনি নিশ্চিত করেছেন রাশিয়া বিশ্বকাপে খেলার বিষয়টি। অবশ্য মাল্টা ভিত্তিক জুয়াড়– প্রতিষ্ঠান বেটহার্ডের সঙ্গে যুক্ত থাকায় ফিফার নিয়ম অনুযায়ী বিশ্বকাপে খেলতে পারবেন […]

» Read more

নওগাঁয় ব্যয়বহুল কালোজিরা চাষে সফলতা

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রথম পরীক্ষামূলকভাবে চাষ করা হয়েছে দামি মসলা জাতীয় ফসল কালোজিরার। ব্যয়বহুল এই মসলা জাতীয় সবজি চাষে আগ্রহ বাড়ছে উপজেলার কৃষকদের মাঝে। চলতি রবি মৌসুমে উপজেলার চকমনু গ্রামে পরীক্ষামূলক কালোজিরা চাষ করেছেন কৃষক লিটন খন্দকার। উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমনু গ্রামের খন্দকার নাজিম উদ্দিনের ছেলে তিনি। কৃষক লিটন খন্দকার জানান, নিয়মিত ফসল চাষের একঘেয়েমি থেকে পরিবর্তন আনার জন্যই […]

» Read more

বেতন বাড়ছে জাতীয় দলের ক্রি‌কেটার‌দের

স্পোর্টস ডেস্ক: বেতন বাড়ছে কেন্দ্রীয় চুক্তিতে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রি‌কেটার‌দের। গেল বছরের এপ্রিলে  মাশরাফিদের বেতন বাড়ানো হয়েছিল। এবারও সেই এপ্রিলেই বাড়ানো হচ্ছে। সোমবার (১৬ এপ্রিল) সংবাদ মাধ্যমকে এ তথ্য দেন বাংলাদেশ ক্রি‌কে‌টের পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। তবে কত শতাংশ বাড়ছে সেটা তিনি জানানি। আগামি পরশু বিসিবি সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে আশা করছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আকরাম […]

» Read more

পেঁপে চাষ করে মেহেরপুরের মডেল তাপস

মেহেরপুর প্রতিনিধি: ফল ও সবজি হিসেবে পেঁপে এখন বেশ জনপ্রিয়। শুধু পরিবারের চাহিদা মেটানোর জন্য একসময় বাড়ির আঙিনায় চাষ করা হতো ফলটি। প্রযুক্তির উৎকর্ষতায় মেহেরপুরে এখন বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে পেঁপের। গাংনী উপজেলার ঢেপা গ্রামের রেজ-আন-উল-বাসার তাপস লাভবান হওয়ায় অনেকেই ঝুঁকছেন পেঁপে চাষে। সারি সারি পেঁপে গাছ। প্রতিটি গাছে ঝুলে আছে অসংখ্য পেঁপে। গত ৭ মাস ধরে গাছ থেকে পেঁপে […]

» Read more

৩৯তম বিসিএস: হেল্পলাইন চালু করল পিএসসি

নিজস্ব প্রতিবেদক: ৩৯তম বিশেষ বিসিএস পরীক্ষার অনলাইন আবেদনসংক্রান্ত সমস্যা সমাধানের জন্য হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে পিএসসি। আগামী ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ সময়ের মধ্যে অনলাইন আবেদনসংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তারা এ নম্বরে কথা বলে সমস্যার সমাধান করতে পারবেন। হেল্পলাইনে যুক্ত টেলিটকের এই চারটি নম্বর […]

» Read more

অলি-গলিতে হারানো ছেলেকে খুঁজছেন বাবা

নিজস্ব প্রতিবেদক: সুদূর রংপুর থেকে এসে মহানগর ঢাকার অলি-গলিতে দিন-রাত সাইকেল চালিয়ে হারানো ছেলেকে খুঁজে বেড়াচ্ছেন মোহাম্মাদ আনসার আলী নামে এক বাবা। গত ৮ এপ্রিল থেকে তিনি লিটন নামের ছেলেকে খুঁজে পাচ্ছেন না। ওইদিন থেকে ঢাকার অলি-গলিতে, রাজপথে বাইসাইকেল চালিয়ে খুঁজছেন ছেলেকে। আনসার আলী নিজের পিঠে ও বাইসাইকেলের সামনে একটি স্ট্যান্ডে ছেলের ছবি ও নাম-ঠিকানা সম্বলিত পোস্টার লাগিয়ে রেখেছেন। আর […]

» Read more

এবার থেকে প্রাথমিকে এমসিকিউ’র পরিবর্তে সংক্ষিপ্ত প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দিয়ে সংক্ষিপ্ত লিখিত প্রশ্ন যুক্ত করা হয়েছে। গত ১০ এপ্রিল জাতীয় কর্মশালায় পরিমার্জিত এই প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করা হয়েছে বলে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন প্রশ্ন কাঠামোতে দেখা গেছে, প্রাথমিক সমাপনীর প্রতিটি বিষয়ে বহুনির্বাচনী প্রশ্ন বাদ দিয়ে সেখানে সত্য-মিথ্যা, এক কথায় উত্তর, শূণ্যস্থান পূরণ, শব্দ অর্থ […]

» Read more

টঙ্গীতে ট্রেনের বগি লাইনচ্যুত: নিহত ৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। রোববার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে টঙ্গীর নতুনবাজার এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি টঙ্গীর নতুনবাজার এলাকায় পৌঁছালে পেছনের ৫টি বগি […]

» Read more

বেগুন গাছে টমেটো চাষে ধারাবাহিক সাফল্য

কুষ্টিয়া প্রতিনিধি: বেগুন গাছে টমেটো ধরেছেবেগুন গাছে টমেটো-শুনে অবাক লাগছে। অবাক হওয়ার কিছু নেই। বেগুন গাছে টমেটো চাষ করে সাফল্য দেখিয়েছেন কুষ্টিয়ার মিরপুরে সবজি চাষি বাবলু কোম্পানি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বেগুন গাছে টমেটোর চাষ করলেন তিনি। এর আগে তিনি কলা গাছ থেকে রাসায়নিক সার, আতা ও নিম পাতা থেকে কীটনাশক তৈরি, ঢ্যাঁড়শ গাছ থেকে পাটের বিকল্প আঁশ উদ্ভাবন […]

» Read more

রঙে রঙিন রাবির পহেলা বৈশাখ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ‘এলো বৈশাখ, পহেলা বৈশাখ। পুরানোটা তাই ঢাকা থাক। খুলি নতুন খাতা। লিখি তাহাতে নতুন কথা। এলো বৈশাখ, পহেলা বৈশাখ।’ বসন্ত বিদায় নিয়েছে তার সব রূপ-রঙ নিয়ে। এসে গেল আরেক বৈশাখ। আজ পহেলা  বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দের প্রথম দিন। ‘তাপস নিঃশ্বাস বায়ে, মুমূর্ষুরে দাও উড়ায়ে/ বৎসরের আবর্জনা দূর হয়ে যাক/ যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি/ অশ্রবাষ্প সুদূরে […]

» Read more
1 … 6 7 8 9 10 … 17