বৃষ্টি ও বন্যায় এবার মুন্সীগঞ্জে আলুর আবাদ লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি

নিউজ ডেস্কঃ জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানিয়েছে, জেলায় এবার ৩৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ৩৭ হাজার ৭৮০ হেক্টরে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ আলম জানান, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলার মধ্যে টঙ্গীবাড়িতে ১০ হাজার ৯০ হেক্টর, সদরে ১০ হাজার ২০ হেক্টর, সিরাজদিখানে ৯ হাজার ৪২০ হেক্টর, লৌহজংয়ে ৪ হাজার ৩৭০ হেক্টর, গজারিয়ায় ২ হাজার ৩৫০ হেক্টর […]

» Read more

অসময়ে পদ্মায় ভাঙন

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট থেকে দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় পর্যন্ত ছয় কিলোমিটার এলাকায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। অসময়ের এই ভাঙনে হুমকির মুখে পড়েছে দৌলতদিয়া লঞ্চঘাটসহ আশপাশের গ্রাম ও বসতভিটা। ইতিমধ্যে বহু জমি বিলীন হয়েছে। অনেকে সরে গেছেন নিরাপদ স্থানে। সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া লঞ্চঘাট থেকে দেবগ্রাম অন্তারমোড় এলাকার বাহির চর দৌলতদিয়া, মজিদ শেখের পাড়া, সিদ্দিক কাজীপাড়া, ছাত্তার […]

» Read more

বেড়েই চলছে ভোজ্যতেলের দাম

নিউজ ডেস্কঃ বাজারে ভোজ্যতেলের দাম বাড়ছেই। খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেলের দাম যেমন কিছুটা বেড়েছে, তেমনি বাড়তি খোলা সয়াবিন ও পাম তেলের দাম। তেলের সঙ্গে চিনির দাম কেজিপ্রতি ২ টাকা বেড়ে ৬৫ টাকা হয়েছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। তবে কমেছে আলুর দাম। বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকা কেজি। সবজির দাম বেশ কিছুদিন ধরেই কম। চাল ও পেঁয়াজের বাজারে কোনো হেরফের নেই। […]

» Read more

বিশ্বে একদিনে মৃত্যু ১৪ হাজার, মোট প্রাণহানি ১৯ লাখ ছাড়াল

নিউজ ডেস্কঃ মহামরি করোনাভাইরাস যেন কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। উপরন্তু বিশ্বের বিভিন্ন জনপদে নিত্য-নতুন রূপে হানা দিচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস। গত একদিনে করোনায় সাড়ে ১৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। মোট প্রাণহানি ১৯ লাখ ছাড়িয়েছে। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৩৫৭ জন এবং মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৬৫ জনের। করোনাভাইরাস মহামারির শুরু থেকে বিশ্বের সব […]

» Read more

উপবৃত্তি নিশ্চিতে প্রাথমিকে প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার

নিউজ ডেস্কঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ সব ধরনের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির তৃতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য প্রতিষ্ঠানভিত্তিক তালিকা চেয়েছে সরকার। বিভিন্ন রকম প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা নির্ধারিত ছকে এক কর্মদিসের মধ্যে পাঠাতে হবে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়, সতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এবং প্রকল্পভুক্তসহ […]

» Read more

ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি

নিউজ ডেস্কঃ দেশে কোনও ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়াই ভ্যাকসিন প্রয়োগের প্রস্তুতি নিচ্ছে সরকার। ভ্যাকসিন আমদানির জন্য ইতোমধ্যে অগ্রিম টাকাও দিয়েছে সরকার। ভ্যাকসিন বিষয়ক জাতীয় পরিকল্পনা করে মন্ত্রণালয়ে তা জমাও দিয়েছে স্বাস্থ্য অধিদফদর, পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদফতর ইতোমধ্যেই সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন আনার জন্য অনুমোদন দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, কোনও ধরনের ট্রায়াল ছাড়া এ ভ্যাকসিন প্রয়োগ […]

» Read more

ঢাকায় এসে পৌঁছেছেন ব্যাটিং কোচ লুইস

নিউজ ডেস্কঃ বৃহস্পতিবার ঢাকায় এসে পৌঁছেছেন সদ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া জন লুইস। এ মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও আগামী ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরের জন্য লুইসকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিসিবি ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘করোনা পরিস্থিতির কারনে কেউ দীর্ঘমেয়াদি চুক্তির জন্য আগ্রহী নয়। আমরা ইতোমধ্যে ড্যানিয়েল ভেট্টোরিকে […]

» Read more

পদোন্নতি পেলেন ৩৭৮ চিকিৎসক

নিউজ ডেস্কঃ ৩৭৮ জন চিকিৎসক পদোন্নতি পেয়েছেন। এ পদোন্নতি–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৩৭৮ জন মেডিক্যাল অফিসারকে ৪টি পদের বিপরীতে জুনিয়র কনসালটেন্ট (বেতনক্রম ষষ্ঠ গ্রেডে, ৩৫৫০০–৬৭০১০) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতি পাওয়া চিকিৎসকদের যোগদানপত্র per3@hsd.gov.bd ই–মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। প্রজ্ঞাপনে […]

» Read more

২ বছর পূর্তিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় সরকার টিকা নিয়ে আসার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকা পেলেই এই সঙ্কটে সম্মুখসারিতে থাকা যোদ্ধাদের অগ্রাধিকারভিত্তিতে তা দেওয়া হবে। আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদের দুই বছর পূর্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ভাষণের শুরুতেই তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার ‘এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এবং বৈশ্বিক […]

» Read more
1 17 18 19 20 21 23