গত ২৪ ঘন্টায় খুলনায় আরো ১৭ জনের মৃত্যু

করোনা ডেস্ক:

খুলনা জেলায় গত ২৪ ঘণ্টা করোনায় আক্রান্ত হয়ে ও এর উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদের মধ্যে খুলনা করোনা হাসপাতালে করোনা পজিটিভ ৯ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ ২ জন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে ১৩০ শয্যা বিশিষ্ট খুলনা করোনা হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬০ জন।

এদিকে খুলনা জেলায় গত ২৪ ঘন্টায় ৬৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৫ শতাংশ

  •  
  •  
  •  
  •