ঝিনাইদহে উদ্বোধনের অপেক্ষায় দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় শহীদ মিনার

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ প্রতিনিধি:
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের ব্যাপক প্রস্তুতি চলছে ঝিনাইদহে। গতানুগতিক আয়োজন নয়, ভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে একুশের চেতনাকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য গ্রহণ করা হয়েছে নানান কর্মসূচি। শহরে নতুন করে নির্মাণ করা হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনার। আগামী ২০ ফেব্রুয়ারি শেষ হবে শহীদ মিনারটির নির্মাণকাজ। খোলা মেলা স্থানে মনোরম পরিবেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ঝিনাইদহবাসী।

পরাতন শহীদ মিনারের সামনে জায়গা কম থাকায় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এসে হিম-শিম খেতে হতো সবার। সময়ের দাবিতে ১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে এবার নতুনভাবে কেন্দ্রীয় শহীদ মিনারটি নির্মাণ করা হচ্ছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ পার্কের ভিতরে। যে শহীদ মিনারটি হবে খুলনা বিভাগের সবচেয়ে বড়। শহীদমিনারটির দৈর্ঘ্য ৭১ ফুট এবং প্রস্থ ৫২ ফুট। নির্মানাধীন শহীদ মিনারটি দেখতে প্রতিদিন শত শত মানুষ জড়ো হচ্ছে এর সামনে ও বেদীতে ।

ঝিনাইদহ পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু জানান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারী/ আমি কি ভুলিতে পারি…’ এ গানের রচয়িতা সাবন মাহমুদের মেয়ে শাওন মাহমুদ ঝিনাইদহে নবনির্মিত এ কেন্দ্রীয় শহীদ মিনারটি উদ্বোধন করবেন।

মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনের মধ্যদিয়ে সকল স্তরে বাংলাভাষা চালুসহ ৫২’র ভাষা আন্দোলনের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়িত হবে, এমটাই আশা ঝিনাইদহবাসির।

  •  
  •  
  •  
  •