সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, উপকূল অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আবহাওয়া ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে সারাদেশে বেশকিছু জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি উড়িষ্যা হয়ে ভারতে প্রবেশ করবে। ফলে বাংলাদেশের ওপর বড় কোনো প্রভাব না পরার সম্ভাবনা রয়েছে। তবে এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত বাড়তে পারে। এছাড়া সারাদেশে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, নিম্নচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে ছিটেফোঁটা বা সামান্য বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় ও ঢাকা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,