বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

babuu

নিউজ ডেস্কঃ হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুল হাসান ফারুকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) হাটহাজারীর ফতেয়াবাদ থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এনামুল হাসান ফারুকী বাবুনগরীর পক্ষ হয়ে হেফাজতের যাবতীয় বিবৃতি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠাতেন। তিনি হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদক ছিলেন।

ফারুকী হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলার আসামি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরেকটি মামলা রয়েছে।

এ বিষয়ে র‍্যাব ৭ চট্টগ্রামের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান বলেন, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় বাবুনগরীর প্রেসসচিবকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুপুরে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

  •  
  •  
  •  
  •  

Tags: ,