করোনায় মানুষের পাশে ইএসএসও
মশিউর রহমান রিয়াজ, বরগুনা
প্রায় সকল দেশ করোনা ভাইরাসে সংক্রমিত হতে যাচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমন মোকাবেলায় দেশের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের ন্যায় কাজ কওে যাচ্ছে বরগুনা সদও উপজেলার শিক্ষা বিজ্ঞান ও সামাজিক সংস্থা-ইএসএসও।
করোনা ভাইরাসের কারনে কর্মহীন ৩০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে গিয়েছে সংগঠনটি। এছাড়া গ্রামের বিভিন্ন বাজাওে বাজাওে ব্যানার দেয়া হয়েছে, জনসাধারনের মাঝে লিফলেট ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করা হয়েছে। শুরু থেকেই জনসাধারনকে সচেতন করতে মেগাফোন গিয়ে করোনাভাইরাস সংক্রমন মোকাবেলায় করণীয় সর্ম্পকে প্রচারনা চালানো হচ্ছে।
সংগঠনটি ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই নানা রকম সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিশু কিশোর ম্যাগাজিন প্রকাশ, পরিবেশ সচেতনতা এবং বিভিন্ন বিদ্যালয়ে বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করে আসছে।

