সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনায় আক্রান্ত
করোনা ডেস্কঃ
করোনায় আক্রান্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। স্বাস্থ্য অধিদফতরের এক কর্মকর্তা রোববার (১১ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন
উল্লেখ্য, খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে জামিনে রয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় তাকে কারাগারে যেতে হয়েছিল। দুই বছরের বেশি সময় কারাগারে থাকার পর গত বছর করোনা মহামারির কারণে পরিবারের আবেদনে তাকে ছয় মাসের জামিনে মুক্তি দেয় সরকার, যা তিন দফায় বাড়ানো হয়েছে। বর্তমানে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক বাদে অন্য কেউ দেখা করতে পারেন না।

