লকডাউনকে কিভাবে দেখছেন দেশের দারিদ্র্য জনগোষ্ঠী (ভিডিও সহ)
নিজস্ব প্রতিবেদকঃ
করোনার নতুন ঢেউ মোকাবেলায় প্রথম দফায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের ধারাবাহিকতা বজায় থাকে ১২ ও ১৩ এপ্রিলেও। কিন্তু করোনা সংক্রমণ না কমায় ১৪ থেকে ২১ এপ্রিল আবারো কঠোর লকডাউন ঘোষণা করে সরকার।
লকডাউনের ৮ দিন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে গণপরিবহন। তবে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান-সংস্থা খোলা রয়েছে। খোলা রয়েছে শিল্প-কারখানা। সীমিত পরিসরে দেয়া হচ্ছে ব্যাংকিং সেবা।
এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। খোলা স্থানে কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি কেনা-বেচা করা যাবে ৬ ঘণ্টা। এমন অবস্থায় বিপাকে পড়েছেন দিন এনে দিন খাওয়া দারিদ্র্য মানুষ। রমজান মাসে লকডাউনের ফলে অনেকে হয়ে পড়েছেন কর্মহীন, পরিবার পরিজন নিয়ে কিভাবে তারা দিন কাটাবেন এ কথা ভেবে অনেকে দিশেহারা!
করোনাভাইরাস সংকটের মধ্যে মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে প্রায় চার কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। কিন্তু এ সহায়তা পৌঁছায় নি অনেকের কাছে!
লকডাউনকে কিভাবে দেখছেন দেশের দারিদ্র্য জনগোষ্ঠী?
ভিডিও দেখুনঃ https://youtu.be/ROLjAn6RMng

