করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমেছে
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।
এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ১৭৭ জনের দেহে। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনে।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩২৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ৪২৬ জন।
এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১৫ হাজার ১২৪ জন এবং নতুন করে ৮ লাখ ৯১ হাজার ৩৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৮৫ লাখ ১০ হাজার ৭৩০ জন।

