চট্টগ্রামে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়নি একজনেরও

ctg corona
নিউজ ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু হয়নি বন্দরনগরী চট্টগ্রামে। তবে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৫৮ জন এর শরীরে।

এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৫ হাজার ১৯০ জন।

মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

 

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (সোমবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মাঝে ১৫৮ জন করোনা পজিটিভ ছিলেন। তন্মধ্যে নগরের ১০৬ ও বিভিন্ন উপজেলার ৫২ জন।গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৩ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৩ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে আটজনের শরীরে পাওয়া যায় করোনা ভাইরাসের উপস্থিতি।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৬ জন, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬ জন, মেডিকেল হাসপাতাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জন শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
মৃত্যুর সংখ্যা কমায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসকেরা।
  •  
  •  
  •  
  •