সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনার সর্বশেষ আপডেট
করোনা ডেস্কঃ গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আরো ১৯৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ইতিহাসে সর্বোচ্চ ১১ হাজার ৬৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। ১ সপ্তাহে করোনায় মৃত্যু হাজারেরও বেশি
গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ২৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি নমুনা। যেখানে শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৪ দশমিক ৪১ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।

