টাঙ্গাইলে করোনায় নতুন আক্রান্ত ১৮৯ জন

নিউজ ডেস্ক: 

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এর দেওয়া তথ্যমতে, ত ২৪ ঘন্টায় রবিবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৭৬৪ টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন করোনা শনাক্ত হয়েছে ১৮৯ জনের। উক্ত জেলায় আজ করোনা শনাক্তের হার শতকরা ২৪ দশমিক ৭৩ ভাগ।

এ নিয়ে টাংগাইল জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২৬ জনে। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৭ হাজার ৬৫০ জন এবং সর্বমোট মারা গেছে ২১৩ জন।

  •  
  •  
  •  
  •  

Tags: ,