ওমিক্রণের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত অ্যাস্ট্রাজেনেকার টিকা

vaccine

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার তিন ডোজের কোর্স কার্যকর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এমন দাবি করেছে ওষুধ কোম্পানিটি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ল্যাব জরিপের উপাত্ত বিশ্লেষণ করে পাওয়া এই তথ্য এখনো কোনো চিকিৎসা বিষয়ক সাময়িকীতে প্রকাশ করা হয়নি। এসব তথ্য প্রতিদ্বন্দ্বী ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকার সঙ্গে তুলনা করা হয়েছে। মডার্নার টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর।-খবর রয়টার্সের

অ্যাস্ট্রাজেনেকার টিকা ভ্যাক্সজেভরিয়ার ওপর গবেষণায় দেখা গেছে, তাদের তিন ডোজের টিকা ওমিক্রন প্রতিরোধে সফল হয়েছে। অর্থাৎ এই টিকার দুডোজ নেওয়ার পর তা যেমন ডেল্টার বিরুদ্ধে কার্যকর দেখা গেছে, তিন ডোজ নিলে সমানভাবে ওমিক্রন ঠেকাতে সফল হয়েছে।

লন্ডনে তালিকাভুক্ত কোম্পানিটি বলছে, যেসব গবেষকেরা অ্যাস্ট্রাজেনেকা টিকা উৎপাদনে কাজ করেছেন, এবারের গবেষণায় তারা অংশ নেননি। বরং একদল স্বাধীন গবেষক দল বিশ্লেষণ করে দেখেছেন যে অ্যাস্ট্রাজেনেকার টিকাও ওমিক্রনকে প্রতিরোধ করতে পারছে।

অ্যাস্ট্রাজেনেকার বায়োফার্মাসিউটিক্যালস আর অ্যান্ড ডি জানিয়েছে, যখন আমরা ওমিক্রনকে অনেক ভালোভাবে বুঝতে পারব, আমাদের মনে হচ্ছে, আমরা দেখতে পাবো যে মারাত্মক আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়া থেকে বাঁচাতে টি-সেলের সক্রিয়তা মানবদেহকে স্থায়ীভাবে সুরক্ষা দেবে।

  •  
  •  
  •  
  •