পীরগঞ্জে ফেসবুকে পোস্ট দেওয়া সেই যুবক গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে সোমবার (১৮ অক্টোবর) ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পরিতোষ সরকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রংপুরের সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ-মিঠাপুকুর সার্কেল) মো. কামরুজ্জামান জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে, উস্কানিমূলক পোস্ট দেয় । এ ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে ছিল পরিতোষ সরকার। সোমবার রাত সাড়ে ৯টার দিকে রংপুর জেলা পুলিশ জয়পুরহাট জেলা থেকে তাকে গ্রেপ্তার করে।তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়ার পরিতোষ সরকার নামে এক যুবক ইসলাম ধর্ম অবমাননা করে ফেসবুকে ছবি পোস্ট ও কমেন্ট করেছেন- এমন অভিযোগে রোববার (১৭ অক্টোবর) বিকেলে ওই যুবকের বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর ভয়ে ওই যুবক পরিবারসহ পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে ওই যুবকের বাড়িতে নিরাপত্তা জোরদার করে। কিন্তু ওই যুবকের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বেশ কিছু হিন্দু বাড়িঘর ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা।

এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেন, হামলাকারীদের কোনো ছাড় নেই। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে অনেকের নাম পরিচয় পেয়েছি ।যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।

  •  
  •  
  •  
  •  

Tags: