চট্টগ্রাম থেকে নতুন রূপে যাত্রা শুরু বিজয় ট্রেনের
নিউজ ডেস্ক: ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী বিজয় ট্রেনের নতুন কোচের মাধ্যমে যাত্রা শুরু হয়েছেl আজ ১৪ ফেব্রুয়ারি (সোমবার) চট্টগ্রাম থেকে ট্রেনটি বর্ণিল সাজে যাত্রা শুরু করেছে।
এতে নতুনভাবে শোভন চেয়ার, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, ননএসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪টি কোচ যুক্ত করা হয়েছে।
বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে রাত ৮টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছে সকাল ৫টা ৩০ মিনিটে।
অন্যদিকে চট্টগ্রাম থেকে ছাড়ে সকাল ৯ টায় ও ময়মনসিংহ পৌঁছে বিকেল ৫টা ৩৫ মিনিটে।

