বিএসএমএমইউ’তে ২৪ ঘণ্টা জরুরি সেবা মিলবে
স্বাস্থ্য ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কেবিন ব্লকের কাঙ্ক্ষিত সাধারণ জরুরি বিভাগ উদ্বোধন করা হয়েছে। এর পলে এখন থেকে ২৪ ঘণ্টাই জরুরি স্বাস্থ্যসেবা মিলবে সেখানে।
সােমবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কেবিন ব্লকে সাধারণ জরুরি বিভাগের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাে. শারফুদ্দিন আহমেদ।
এসময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আমরা চিকিৎসা উপযোগী ১০০টি বেড নিয়ে জরুরি বিভাগের কার্যক্রম শুরু করলাম। আমাদের কাছে বহুল আকাঙ্ক্ষিত ছিল এই জরুরি বিভাগ। আমরা সেটা শুরু করতে পারলাম।উপাচার্য বলেন, আরও আগেই এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেটি আর সম্ভব হয়নি। এখন থেকে সাধারণ মানুষের চিকিৎসাসেবার দ্বার আরও প্রসারিত হবে।

