গাইবান্ধায় জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:
টার্গেট কিলিং, গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, দেশী বিদেশী ষড়যন্ত্র, লুটপাট, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি সিপিবি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কার্যালয়ের সামনে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য জেলা কমিটির সাধারণ সম্পদক মিহির ঘোষ, জেলা কমিটির সদস্য এ্যাডভোকেট মুরাদজামান রব্বানী প্রমূখ।
সেসময় বক্তারা বলেন, টার্গেট কিলিং,গুপ্ত হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা নেপথ্যে রয়েছে সাম্রাজ্যবাদের চক্রান্ত। দেশে জঙ্গিবাদের ভয়াবহ অবস্থা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করে অকার্যকর করার পায়তারা করছে তারা। এই অবস্থা থেকে রক্ষা পেতে দেশের প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধতা প্রয়োজন। বক্তারা বলেন শিক্ষা,সংস্কৃতি ও রাজনীতিতে প্রগতিশীল সংস্কৃতির জাগরণ ঘটাতে না পারলে এই জঙ্গিবাদ ঠেকানো যাবে না।

