বাকৃবিতে উদ্বোধন হলো সার্জারি গ্যালারি

 

 

বাকৃবি প্রতিনিধি :

 

ভেটেরিনারি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষার সুযোগ বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগে ‘সার্জারি গ্যালারি’ চালু করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার গ্যালারিটির উদ্বোধন করেন।

 

সংশ্লিষ্টরা আশা করছেন, সার্জারি গ্যালারি চালুর ফলে ভেটেরিনারি শিক্ষার্থীরা ব্যবহারিক জ্ঞান অর্জন ও দক্ষতা বিকাশের ক্ষেত্রে আরও বেশি সুযোগ পাবেন। এটি তাঁদের পেশাগত প্রশিক্ষণেও সহায়ক ভূমিকা রাখবে।

 

এ সময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. রফিকুল আলম এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের (ভিটিএইচ) পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুব আলম, অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান ও অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম সহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

**********************

 

আরাফাত হোসাইন /এসবি

  •  
  •  
  •  
  •