নাটোরে নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

নাটোর প্রতিনিধি:
নাটোরে ফিরোজা বেগম নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। রবিবার বিকেলে নাটোর জেলা ও দায়রা জজ আদালত রেজাউল করিম এই রায় দেন।

দন্ডপ্রাপ্ত ফিরোজা বেগম(৪৮) রাজশাহীর বোয়ালিয়া থানার শিরইল বিহারী কলোনীর মৃত সফর আলীর স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৯ জুন বিকেলে নাটোর ডিবি পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় বগুড়াগামী যাত্রীবাহি একটি বাসে তল্লাসী চালায়। এসময় বাসের যাত্রী ফিরোজার কাছ থেকে ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

এ ঘটনায় নাটোর ডিবি পুলিশের এসআই শামসুল আলম বাদী হয়ে ফিরোজা বেগমের বিরুদ্ধে নাটোর সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে আদালত মাদক ব্যবসায়ী ফিরোজার বিরুদ্ধে এই রায় প্রদান করেন।

  •  
  •  
  •  
  •