১২ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নিয়তি’

বিনোদন ডেস্ক:
বাংলাদেশের স্ব-নামধন্য পরিচালক জাকির হোসেন রাজুর পরিচালনায় ১২ আগস্ট বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘নিয়তি’। আর এ ছবির মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরিফিন শুভ ও নবাগত নায়িকা জলি। আব্দুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে ভারতে এস কে মুভিজ । বর্তমানে ছবির ব্যাপক প্রচার-প্রচারণা নিয়ে সময় পার করছেন শুভ ও জলি।

এছাড়া বিভিন্ন টিভি চ্যানেল ও এফএম রেডিওর অনুষ্ঠানে অংশ নেবার পাশাপাশি তারা প্রচারণা চালানোর জন্যে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে। দেশের প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। আর বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। প্রসঙ্গত, গত ১০ জুন ভারতের ৮৩টি হলে একযোগে মুক্তি পায় ছবিটি। মুক্তির পর পরই ‘নিয়তি’ ভারতীয় দর্শকের কাছে প্রশংসিত হয়।

এ প্রসঙ্গে ছবিটির জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, প্রত্যাশা থাকলেও ছবিটি নিয়ে এক ধরনের শঙ্কাও ছিল। শুটিং, ডাবিং, এডিটিংসহ বাংলাদেশের নায়ক-নায়িকা নিয়ে নির্মিত ছবিটি ওপার বাংলায় কতটা গ্রহণযোগ্যতা পাবে- এ রকম এক কৌতূহল আমাদের মনেও ছিল। পাশাপাশি এক ধরনের সঙ্কোচবোধ ছিল। তবে সব কৌতূহল এবং সংশয়কে ভুল প্রমাণ করে ভারতে শুভযাত্রাই হয়েছে ‘নিয়তি’র। গল্প, গান এবং লোকেশনের পাশাপাশি আরিফিন শুভ এবং জলির অভিনয়েরও প্রশংসা করেছেন দর্শক।’

  •  
  •  
  •  
  •  

Tags: