বাকৃবিতে ঈশা খাঁ হলের নাম ফলক উন্মোচন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ছাত্রদের আবাসিক ঈশা খাঁ হলের নাম ফলক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলী আকবর নাম ফলক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, প্রক্টর প্রফেসর ড. একেএম জাকির হোসেন, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আলমগীর হোসেন।
পরে হলের একজন হাউজ টিউটর এবং ছয়জন কর্মচারির বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হল প্রভোস্ট প্রফেসর ড. মো. জাকির হোসেন।

