গাইবান্ধায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধি:
জেলার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৬৬ পরিবারের মধ্যে জরুরী ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।
ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের পুরাতন ফুলছড়ি এলাকায় বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে প্রত্যেক পরিবারের মধ্যে নগদ ৪ হাজার টাকা ও বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি নিজ হাতে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ও ষ্টার্ট ফান্ডের অর্থায়নে এবং ক্রিষ্টিয়ান এইডের সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস ছালাম, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, ফুলছড়ি থানার ওসি খায়রুল বাশার প্রমূখ।

