ধোনির বায়োপিকের ট্রেলার প্রকাশ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক:
এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে তৈরি পরিচালক নীরজ পাণ্ডে নির্মাণ করেছেন ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির জীবনের গল্প নিয়ে তৈরি করা ছবিটিতে নিয়ে শুরু থেকে আগ্রহের কমতি নেই ভারতবাসীর। যার প্রমাণ পাওয়া গেল ছবিটির ট্রেলার প্রকাশের পরপরই।

যদিও ছবিটির ট্রেলার মুক্তি পেয়েছে গত বুধবার। তবে শুরুতেই ইন্টারনেটে ছবির ট্রেলার রিলিজ না করে, ছবিটির পরিচালক প্রোমোশনের জন্য দেশের কয়েকটি শহরকে বেছে নিয়েছিলেন। সেই সব শহরে প্রোমোশনাল সফরে পরিচালক নীরজ এবং ছবির ‘ধোনি’ সুশান্ত সিংহ রাজপুতকে সঙ্গ দিয়েছেন খোদ মহেন্দ্র সিংহ ধোনি!

আর শুক্রবার ছবিটির অফিসিয়াল ট্রেলার আজ ইন্টারনেটেও ছড়িয়ে গেল। এরপর থেকেই ইন্টারনেটে যেন হুমড়ি খেয়ে পড়েছে ধোনিভক্তরা। ইতোমধ্যে প্রায় দুই লাখ বার দেখা হয়েছে ট্রেলারটি।

কি আছে ‘এম এস ধোনি- দ্য আনটোল্ড স্টোরি’-তে।

প্রথম প্রেম থেকে শুরু করে ভারতীয় রেলে চাকরি পাওয়া, খড়গপুরে টিটিই হিসেবে কাজ করা থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়ে ওঠা, বিশ্বকাপ জয়—মাহির জীবনের এই অবিশ্বাস্য লেখচিত্রই বড় পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী ৩০ সেপ্টেম্বর৷

আসুন ছবির ট্রেলারে দেখে নেওয়া যাক ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’র কয়েকটা অনবদ্য দৃশ্য।

  •  
  •  
  •  
  •  

Tags: