কুড়িগ্রামে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত
রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে জঙ্গীবাদ বিরোধী মানব বন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি কুড়িগ্রাম জেলা শাখা।
বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার পুস্তক প্রকাশক ও বিক্রেতারা অংশ নেয়।
মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার আহবায়ক মমিনুর রহমান ফরহাদ, সদস্য সচিব আল-আমিন সরকার, আবুল কালাম আজাদ, খায়রুল আহসান লিমন ও রুহুল আমিন প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গীরা ধর্মের নামে বিদেশী নাগরিকসহ সাধারণ মানুষকে হত্যা করছে। অথচ ধর্ম নিরীহ মানুষ হত্যা সমর্থন করে না। মানব বন্ধন থেকে জঙ্গী দমনে দেশের মানুষের সঙ্গে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন বক্তারা।

