সাইকেল নিয়ে রাস্তায় সালমান, অত:পর…
বিনোদন ডেস্ক:
সাইকেলে সালমান খানএর আগেও বিভিন্ন সময়ে সালমান খানকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে দেখা গেছে। এবার ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের সকালে মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় সাইকেল চালালেন সালমান।
মাঝে মাঝেই সালমানের এমন ইচ্ছে হয়। সোমবার স্বাধীনতা দিবস থাকায় রাস্তা কিছুটা ফাঁকাই ছিল। আর তাই স্বাধীনভাবে সাইকেল চালাতে বান্দ্রা থেকে ওয়ার্লির রাস্তায় নেমে পড়েন সাইকেল নিয়ে।
তবে সাল্লুর সাইকেল চালনায় বেশ বিপাকেই পড়তে হয় সাধারণ মানুষকে। কারণ বলিউড সুপারস্টারের নিরাপত্তারক্ষীরা তার সাইকেলের পাশাপাশি বাইক এবং গাড়ি নিয়ে যাচ্ছিলেন, তাই ওই সাইকেলের গতিতে। নিরাপত্তারক্ষীদের দ্বারা কার্যত রাস্তা বন্ধ হয়ে পড়ে।
সালমানের কাছে যেন কোনও সাধারণ মানুষ বা গাড়ি পৌঁছতে না পারে তার জন্য সদা সতর্ক ছিলেন নিরাপত্তাকর্মীরা। নানা চেষ্টায় তারা পথ চলতি গাড়িগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।
সূত্র: ডেকান ক্রনিকল।

