বাকৃবিতে ৫ দফা দাবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পূর্নাঙ্গ রেলস্টেশন চালু, সপ্তাহে সাত দিন লাইব্রেরী খোলাসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

বুধবার (১৭ আগস্ট) বেলা ১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের সভাপতি রাফিকুজ্জামান ফরিদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গৌতম কর, জুনায়েদ হাসান প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দেন।

সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। উপাচার্যের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড . সচ্চিদানন্দ দাস চৌধুরী।

SRk3

৫ দফা দাবি সমূহ:
১। বাকৃবিতে পূর্ণাঙ্গ রেলস্টেশন চালু
২। সপ্তাহে সাতদিন লাইব্রেরী খোলা রাখা
৩। ডায়নিং চার্জের সমপরিমান মাসিক (১৫০০ টাকা) ছাত্রবৃত্তি প্রদান
৪। শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি
৫। মৌলবাদ ও জঙ্গীবাদ রুখতে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ ও সাংস্কৃতিক আয়োজন বৃদ্ধি করা

উল্লেখ্য, চলমান আন্দোলন এর অংশ হিসেবে ৫ দফা দাবির পক্ষে প্রায় দুই হাজার শিক্ষার্থীর স্বাক্ষর সংগ্রহ করে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

  •  
  •  
  •  
  •  

Tags: