২৪ ঘণ্টায় ২৭ মাদক বিক্রেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ২৭ মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৪১ পিস ইয়াবা ট্যাবলেট, হেরোইন, বিয়ার, মদ ও ফেনসিডিল উদ্ধার করা করা হয়।
শুক্রবার মহানগর পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবারই তাদের আদালতে হাজির করা হয়েছে।

