প্রধানমন্ত্রী দহগ্রামে থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন করলেন

লালমনিরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাবেক ছিটমহল দহগ্রামে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের সাথে কথা বলার মাধ্যমে গ্রামীন ফোনের থ্রিজি নেটওয়ার্কের উদ্বোধন ঘোষণা করেন । বুধবার দুপুরে তিনি এ ৩জি উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, মহিলা সংরিক্ষিত আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমী, গ্রামীন ফোন চীফ কর্পোরেট অফিসার মাহমুদ হোসেনসহ দহগ্রাম ইউনিয়নের অধিবাসী ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন । গ্রামীন ফোন এ নেটওয়ার্ক স্থাপনের ফলে দহগ্রামের মানুষ ২০হাজার মানুষ সাইবার দুনিয়ার সাথে যুক্ত হল ।

  •  
  •  
  •  
  •