২০২২ সাল পর্যন্ত বনাঞ্চলের গাছ কাটায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক:
দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২২ সাল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, চলতি বছর শেষ হতে যাওয়া বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২২ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফলে সংরক্ষিত বনাঞ্চলের গাছ কাটায় নিষেধাজ্ঞা সাত বছর বাড়লো। তবে পরিবেশ ও বন মন্ত্রণালয় এটা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল।

  •  
  •  
  •  
  •