সুন্দরগঞ্জে আগুনে বসতবাড়ী পুড়ে ছাই
গাইবান্ধা প্রতিনিধি:
জেলার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকা ক্ষতি হেয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের কঞ্চিবাড়ি (তেলিপাড়া) গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কঞ্চিবাড়ী (তেলিপাড়া) গ্রামের মৃত কুতুব উদ্দিন ব্যাপারির ছেলে মসকের আলীর পাকা বসতবাড়িতে হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। মহুর্তে তা গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে করে বাড়িতে থাকা ৩টি ঘর, ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক মসকের আলী জানান, আগুনের ঘটনায় বসতবাড়ী পুড়ে যাওয়ায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে গাইবান্ধা জেলা শহর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

