কুড়িগ্রামে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষ, আহত ১০

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ইমরান খানসহ ১০ জন আহত হয়েছে।

শুক্রবার বিকেলে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন চলছিল। এসময় যুবলীগের একটি গ্রুপ দেশীয় আস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সম্মেলন স্থলে প্রবেশ করে আতর্কিত হামলা চালায়। এতে কেন্দ্রীয় যুবলীগের সাংগাঠনিক সম্পাদক ইমরান খান ও জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলালসহ ১০ আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়।

কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক এডভোকেট রুহুল আমিন দুলাল জানান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রেজওয়ানুল হক দুলাল তার গুন্ডা বাহিনী নিয়ে ধারালো অস্ত্রসহ সম্মেলনে আতর্কিত হামলা হামলা চালায়।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

  •  
  •  
  •  
  •