তানোরে কলহের জেরে ফাঁস দিয়ে পিতার আত্মহত্যা
তানোর (রাজশাহী) সংবাদদাতা :
রাজশাহীর তানোরে পুত্রের সাথে কলহের জেরে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পিতা। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময়ে লিজানী ডাংগা নামক স্থানে আম গাছের সাথে ফাঁস দিয়ে আতœহত্যা করে। সকালে স্থানীয়রা ঝুঁলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার তালন্দ ইউনিয়নের কালনা পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াসিন আলীর পুত্র মোবারক হোসেনের(৪৯) সাথে বেশ কিছুদিন ধরেই তার একমাত্র পুত্র মোস্তফার(৩১) মধ্যে পারিবারিকভাবে বিবাদ চলে আসছিলো। বৃহস্পতিবার রাতেও উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে বৃহস্পতিবার দিবাগত রাতে বাড়ি হতে প্রায় এক কিলোমিটার দূরে লিজানী ডাংগা নামক স্থানে আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আতহত্যা করে বলে এলাকাবাসী জানান।
এনিয়ে তানোর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে নিহত মোবারকের ঝুঁলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এনিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
তবে পুত্রের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে অবগত নন বলে এ প্রতিবেদকে জানান।

