গাইবান্ধার নবারুণ ক্রীড়া চক্রের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন নবারুণ ক্রীড়া চক্রের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার নেসারত আহমেদ সুফি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে শুধু সাধারণ সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতিসহ অন্য পদগুলোতে প্রতিদ্বন্ধিতা না থাকায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধিতা করেন আতিকুর রহমান আতিক বাবু ও জি এম কাদের জিন্নাহ। আতিক বাবু ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জি এম সাদেক জিন্নাহ পেয়েছেন ৪২ ভোট।
নির্বাচিত অন্যরা হলেন- সভাপতি সরোয়ার হোসেন (শাহীন), সহ-সভাপতি মো. আ. আজিজ লিটু, মো. শহীদুজ্জামান ডিপটি, মো. লিটন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক মো. রাগিব হাসান, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল ইসরাম জুয়েল, অর্থ বিষয়ক সম্পাদক মো. মাহবুব আলম তনু, ক্রীড়া সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মোস্তফা কামাল চৌধুরী ও দপ্তর সম্পাদক কাজী মাহাবুবুজামান।
উল্লেখ্য- নির্বাচিত কমিটি আগামী তিন বছরের জন্য সংগঠনের দায়িত্ব পালন করবেন।

