সিকৃবির বাস চলাচলের সময় পরিবর্তন
সিকৃবি প্রতিনিধি:
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে।
পরিবহন শাখার কর্মকর্তা ড. আবু সাঈদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিকৃবির পরিবহন শাখা সূত্রে জানা যায়, বিকালে ক্যাম্পাস থেকে বাস চলাচলের সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সূচী অনুযায়ী, বাস ক্যাম্পাস থেকে শনিবার বিকাল ৩ টায় চৌহাট্টার উদ্দেশ্যে ছেড়ে ৬ টায় ক্যাম্পাসের দিকে রওয়ানা দিবে। সপ্তাহের অন্যান্য দিন রবিবার থেকে বৃহঃস্পতিবার বেলা ৪ টায় এবং ৫টা ১৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছেড়ে যথাক্রমে ৬ টা এবং ৭ টা ১৫ মিনিটে শহরতলি হতে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওয়ানা দিবে।
তবে পরিবর্তিত সময়সূচী আগামি ২৯ ডিসেম্বর রবিবার থেকে কার্যকর হবে বলেও জানানো হয়।

