ঠাকুরগাঁও জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ফুলের শুভেচ্ছা দিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী মহিলা কল্যাণ ক্লাবের সভাপতি বিউটি বিশ্বাসকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা স্টেশন ক্লাবের সকল সদস্যবৃন্দ।
বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা স্টেশন ক্লাবের আয়োজনে ঠাকুরগাঁও সার্কিট হাউজ হলরুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও -১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাহাবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক মুহম্মদ সাদেক কুরাইশী, সিভিল সার্জন ডা: এহসানুল করিম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, ক্লিনিক এন্ড ডায়াগোনেস্টিক সেন্টার মালিক সিমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রাজিউল ফারুক রোমেল চৌধুরী প্রমুখ।
পরে জেলা প্রশাসককে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এসময় ঠাকুরগাঁওয়ের সকল স্তরের রাজনৈতিক, সরকারী কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

