কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ ২ যাত্রী গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার বিমানবন্দর থেকে ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ২টার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (২৬) ও কক্সবাজার বাস টার্মিনাল সংলগ্ন লারপাড়ার ইসলামপুর এলাকার ইকবাল হোসেনের ছেলে মোহাম্মদ আনোয়ার (২৫)।
কক্সবাজার সদর থানার এসআই মানস বড়ুয়া বলেন, দুজনেই বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলার ঢাকাগামী ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানবন্দরের ব্যাগ ও লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহজনক কিছু থাকার বিষয়টি নিশ্চিত হলে নিরাপত্তা কর্মীরা পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ‘পরে পুলিশ গিয়ে ইয়াবাসহ দুজনকে আটক করে ব্যাগ তল্লাশির সময় পাউডারের কৌটার ভিতর পলিথিনে মোড়ানো এক হাজার ৯৯০ ইয়াবা উদ্ধার করে।’

