এমারেলড অ্যাওয়ার্ড পাচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী

বিনোদন ডেস্ক:
আমেরিকার সিয়াটলে শুরু হয়েছে সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভাল। শুক্রবার ফিল্ম ফ্যাস্টিভালের উদ্বোধনী দিনেই প্রদর্শিত হবে ‘আয়নাবাজী’। তবে এ খবর সবার জানা। তবে দর্শকদের জন্য আরো একটি নতুন আনন্দের সংবাদ হলো এই উৎসবেই সাউথ এশিয়ান চলচ্চিত্রে অবদানের জন্য এ উৎসবে তাসভির এমারেলড অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

নিজের সম্মাননা প্রাপ্তির বিষয়ে ফারুকী বলেন, “সাউথ এশিয়ার এ বড় চলচ্চিত্রের আসরকে স্যালুট। আমাকে যে সম্মাননা দেয়া হয়েছে তা নিঃসন্দেহে আমি এখন পর্যন্ত যা করেছি তার স্বীকৃতি নয়, আমার ভবিষ্যত চলচ্চিত্র যাত্রাকে অনুপ্রাণিত করতেই এটি দেয়া হচ্ছে বলে মনে করি। আরো বহুদূর পথ পাড়ি দিতে হবে।’এবারের সাউথ এশিয়ান ফিল্ম ফ্যাস্টিভালে অংশগ্রহণ করছে বাংলাদেশ, আফগানিস্তান, ভূটান, ইন্ডিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকা। আর এই দেশ গুলোর মোট ২৩ টি পূর্ণদৈর্ঘ্য ও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে”।

  •  
  •  
  •  
  •  

Tags: