দাম কমছে রসুনের

অর্থনীতি ডেস্ক:
বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী থাকার পর রাজধানীর বাজারে কমতে শুরু করেছে আমদানি করা রসুনের পাইকারি দর। ভারতীয় পেঁয়াজের দাম বাড়লেও স্থিতিশীল রয়েছে দেশি পেঁয়াজ, আদা ও আলুর বাজার।

মাসখানেক ধরেই রাজধানীর পাইকারি বাজারে দফায় দফায় বেড়েছে আমদানি করা রসুনের দাম। প্রকারভেদে প্রতিকেজি রসুনের সর্বোচ্চ দাম উঠেছিলো ১৮০ থেকে ২২০ টাকা পর্যন্তও। তবে চলতি সপ্তাহে এসে রসুনের দাম কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে, ক্রমেই চড়া হচ্ছে চালের বাজার, কেজিতে তিন থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে নাজিরশাইল, মিনিকেটসহ অন্যান্য চালের দাম। বোতলজাত সয়াবিন, চিনি আর মসুর ডালের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে খোলা সয়াবিন আর পাম তেলের দাম।

তবে সব ধরণের মশলা, আটা ময়দা আর গুড়োদুধের দাম রয়েছে অপরিবর্তিত। সূত্র: সময় টিভি

  •  
  •  
  •  
  •